আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

আপনার কম্পিউটারে একসাথে অনেকগুলো ফাইল Rename করুন জটিল মজার একটি সফটওয়্যার দিয়ে।

আসসালামু আলাইকুম। কেমন আসেন সবাই। আজ আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় জটিল একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি।  আশা করি অনেকের কাজে লাগবে। অনেক সময় আমাদের অনেকগুলো Photo, Mp3 Song, Video অথবা অন্যান্য ফাইল একসাথে Rename করার প্রয়োজন হয়। কিন্তু সবগুলো ফাইল আলাদা আলাদা Rename করলে অনেক সময়ের প্রয়োজন। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের জন্য আমার আজকের এই টিউন। আসুন দেখে নেই কিভাবে Multiple File একসাথে Rename করা যায়। এই জন্য আপনার প্রয়োজন হবে একটি সফটওয়্যার যার নাম হলঃ File Renamer Turbo. এই সফটওয়্যার এর বাজার মূল্য US $19.95। ভয় পাবেন না। আমি আপনাদেরকে দিব একদম ফ্রী। 

File Renamer Turbo

 আসুন দেখে নেই কিভাবে অনেকগুলো ফাইল একসাথে Rename করতে হয়

 ১. প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে Activation Key ব্যাবহার করে Registration করে নিন।

২. এখন সফটওয়্যারটি Open করুন

৩. এখন নিচের ছবির মত Add Basic Filter এ ক্লিক করুন। এবং Counter সিলেক্ট করুন ।
৪. এখন নিচের ছবির মত আপনার ফাইলের Prefix অথবা Suffix যোগ করে নিতে পারেন।
৫. এখন নিচের ছবির মত Rename বাটনে ক্লিক করুন।
৬. ব্যাস আপনার কাজ শেষ। এখন যেই ফোল্ডার এর ছবি Rename করেছিলেন অইখানে গিয়ে দেখুন সব ছবি অথবা ফাইল Rename হয়ে গেছে। নিচে আমার Rename  করা কিছু ছবি দিলাম। 

এইখানে নাম্বার Automatic যোগ হবে এবং Picture Name আপনার দেওয়া Prefix Or Suffix অনুযায়ী হবে। 


*** এছাড়া কোন ফাইলের রাইট বাটনে ক্লিক করেও সরাসরি Rename করা যায়।


এছাড়া এই সফটওয়্যারটির আরও অনেক প্রয়োজনীয় কাজ রয়েছে। আপনি ব্যাবহার করলে জানতে পারবেন। 

সফটওয়ার টির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ 

Download Full Version From Here

সহজ পদ্বতিতে ইউএসবি / পেন ড্রাইভ থেকে ইনস্টল করুন আপনার উইন্ডোজ সেভেন / ভিস্তা।

সহজ পদ্বতিতে ইউএসবি / পেন ড্রাইভ থেকে ইনস্টল করুন আপনার উইন্ডোজ সেভেন / ভিস্তা।

আসসালামু আলাইকুম।আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন এবং ভাল থাকেন সবসময় এই প্রত্যাশায় আজকের এই পোস্ট। আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে অতি সহজে ইউএসবি/ পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ভিস্তা বুট করে ইন্সটল করা যায়।




যারা পেন ড্রাইভ থেকে উইন্ডোজ (সেভেন/ ভিস্তা) সেট আপ দিতে চান তাদের জন্য এই পোস্ট অনেক কাজে লাগবে। কোন কারনে কম্পিউটার বিশেষ করে ল্যাপটপের সিডি/ডিভিডি রম নষ্ট হলে কিংবা নেটবুকে (যাতে সিডি/ডিভিডি রম নেই) নতুন করে উইন্ডোজ (সেভেন অথবা ভিস্তা) সেটআপ দিতে চাইলে নিচের পদ্ধতিটি আপনার কাজে আসবে বলে আশা করি।সুতরাং আসুন দেখে নেই কিভাবে কাজটি করতে হবে।





এজন্য আপনার যা যা দরকার হবেঃ-

১। একটি ইউএসবি/ পেন ড্রাইভ (কমপক্ষে ৪ গিগাবাইট)।

২। উইন্ডোজ ৭/ভিস্তা ইনস্টলেশন ডিভিডি।

৩।Command prompt সম্পর্কে নূন্যতম ধারণা।



পদ্ধতিঃ

১। যেকোন ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭/ভিস্তা ইনস্টলেশন ডিভিডি ঢুকিয়ে "Boot" ফোল্ডার খুঁজে বের করুন। "Boot" ফোল্ডার থেকে "bootsect.exe" ফাইলটি কপি করে আপনার হার্ড ডিস্কের যেকোন ড্রাই্ভে (ধরা যাক D ড্রাইভে) পেস্ট করুন ( কোন ফোল্ডারে নয়, D ড্রাইভের রুটে পেস্ট করুন)।



২। এবার আপনার পেন ড্রাইভটি NTFS ফরম্যাটে ফরম্যাট করুন।



৩। Start Menu থেকে Command prompt এর রাইট বাটনে ক্লিক করে "Run as administrator" হিসেবে চালু করুন।



৪। Command prompt এ D: লিখে এন্টার চাপুন (এতে আপনার হার্ড ড্রাইভের D ড্রাইভের রুট ফোল্ডারে চলে যাবেন)।



৫। এবার bootsect.exe/nt60 H: লিখে এন্টার চাপুন (যেখানে G হল আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার)

এতে আপনার পেনড্রাইভে bootmgr code আপডেট হবে।



....ব্যস, তৈরি হয়ে গেল আপনার বুটেবল ইউএসবি/পেন ড্রাইভ।



৬। এখন উইন্ডোজ ইন্সটলেশন ডিভিডির সব ফাইল কপি করুন আপনার পেনড্রাইভে।



৭। কম্পিউটার রিস্টার্ট করুন এবং বায়োস থেকে boot priority হিসেবে আপনার ইউএসবি/পেনড্রাইভ সিলেক্ট করুন।



৮। উইন্ডোজ ইন্সটল করুন কোন ঝামেলা ছাড়াই এবং তুলনামুলক কম সময়ে।

*******পদ্ধতি ১০০% কার্যকর এবং পরীক্ষিত।



“প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”



***কম্পিউটার সম্পর্কিত নতুন নতুন খবর, প্রয়োজনীয় টিপস ও ট্রিকস এবং ফুল ভার্সন সফটওয়্যার নিয়ে “মাইটেকটিউনস২৪” আপনার পাশে আছে সবসময়।

ভাল থাকবেন সবসময়। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেয।